- Get link
- X
- Other Apps
PRACHIN TRADE HOUSE
- Get link
- X
- Other Apps
পাকা দাড়ির বুদ্ধি !!! একাকী এক বৃদ্ধ আল্লাহতালার নাম করতে করতে ট্রেনে ভ্রমন করছিলেন । তিনি ট্রেনের যে কামরায় উঠেছিলেন সেটি বেশ খালি ছিল । যাত্রাপথের এক স্টেশন থেকে আট দশটি যুবক সেই কামরায় উঠে হৈ হল্লা জুড়ে দিল । তাদের একজন বলল - চলো ট্রেনের শিকল টানা যাক । আর একজন বলল - এখানে লেখা আছে অযথা শিকল টানলে পাঁচশো টাকা জরিমানা আর ছয় মাসের কারাদন্ড হবে । তৃতীয় আর একজন বলল - আমরা সকলে ভাগাভাগি করে পাঁচশো টাকার জরিমানা দিয়ে দেব । সবার কাছ থেকে চাঁদা তুলে পাঁচশো টাকার পরিবর্তে বারোশো সংগ্রহ হয়ে গেল । এবং সমস্ত টাকা প্রথম যুবকের পকেটে রেখে দেওয়া হল । তৃতীয় যুবক বলল - চলো শিকল টানি। কেউ জিজ্ঞাসা করলে বলে দেব ওই বুড়োটাই শিকল টেনেছে । তাহলে আমাদের আর জরিমানার টাকা দিতে হবে না ।
বৃদ্ধ সেই কথা শুনতে পেয়ে তাদের দিকে চেয়ে হাত জোড় করে বলল - তোমরা আমার ছেলের মত । আমি তো তোমাদের কোন ক্ষতি করিনি । তবে তোমরা আমাকে ফাঁসাতে চাইছ কেন ? তার কথা শুনে যুবকদের কারো মনে কোন দয়া এল না , শিকল টানা হল । রেল কর্মচারী ঘটনাস্থলে পৌঁছলে যুবকগুলি একযোগে বৃদ্ধের উপর দোষ চাপিয়ে দিল । রেল কর্মচারী বৃদ্ধকে বলল - এই বয়সে বাচ্চাদের মত কাজ করতে আপনার লজ্জা করল না ? বৃদ্ধ হাত জোড় করে বলল - সাহেব, খুব অসুবিধায় পড়ে আমাকে শিকল টানতে হয়েছে । রেল কর্মচারী জিজ্ঞাসা করল - কি অসুবিধা ? বৃদ্ধ বলল - আমার কাছে বারোশো টাকা ছিল । এই কটি ছেলে আমার পুরো টাকা ছিনিয়ে নিয়েছে । এখন সমস্ত টাকা এই ছেলেটির পকেটে রাখা আছে । রেল কর্মচারী তার সঙ্গে থাকা পুলিশকে ছেলেটির তল্লাশি নেওয়ার হুকুম দিলে সেই প্রথম যুবকটির পকেট থেকে বারোশো টাকা উদ্ধার হল । পুরো টাকা বৃদ্ধকে দিয়ে দেওয়া হল । আর যুবক গুলিকে গ্রেপ্তার করে তাদেরকে পরবর্তী স্টেশনে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হল । যাওয়ার সময় যুবকগুলি বৃদ্ধের দিকে সরোষে তাকিয়ে দেখলে বৃদ্ধ তার সাদা দাড়িতে হাত বোলাতে বোলাতে বলল - এগুলো এমনি এমনি সাদা হয়ে যায় নি ।
Comments