- Get link
- X
- Other Apps
PRACHIN TRADE HOUSE
- Get link
- X
- Other Apps
একদিন একজন শিক্ষক ক্লাসে এসে ব্লাক বোর্ডে লম্বা একটি দাগ টানলেন এবং ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে এই দাগটাকে ছোট করতে পারবে? কিন্তু শর্ত হচ্ছে কেউ এটাকে মুছতে পারবে না কিংবা স্পর্শ করতে পারবে না। পুরো ক্লাস নিরব, একজন আরেকজনের মুখের দিকে তাকালো, অবশেষ অপারগতা জানালো সবাই।
অতঃপর শিক্ষক পুনরায় বোর্ডের নিকটে গেলেন এবং তিনি আরো একটি লম্বা দাগ টানলেন, বতর্মান দাগটি আগের দাগের তুলনায় আরো একটু লম্বা করে টানলেন। এখন আগের দাগটাকে ছোট দেখাচ্ছে। এরপর শিক্ষক বললেন, সমাজে আমরা একজন আরেকজনকে নিন্দা করি, ছোট করে দেখি, হিংসা করি- এরকম অনেক আচরণ করি যা কখনওই সমুচিত না। অন্যকে ছোট না করে যদি নিজেকে বড় করে গড়ে তুলি; তবেই কাউকে স্পর্শ করা ছাড়াই নিজেকে বড় করে প্রতিষ্ঠিত করা যায়। মূলত অন্যকে ছোট করার প্রতিযোগিতা না করে নিজেকে বড় করার মধ্যে সার্থকতা নিহিত থাকে।
Comments