- Get link
- X
- Other Apps
PRACHIN TRADE HOUSE
- Get link
- X
- Other Apps
মা - বাবা আল্লাহর দেওয়া সবচেয়ে দামী উপহার, আর আমরা কীভাবে তাকে ভুলে যাই?
অনেক বছর আগের কথা। এক দুপুরে বাসা থেকে বেরিয়ে ড্রয়িং রুমের দিকে ধীর পায়ে এগোতেই চোখ আটকে গেল এক বৃদ্ধা মহিলার ওপর—যিনি খাবার, বিশ্রাম কিংবা শান্তির জন্য অসীম তৃষ্ণায় ভুগছিলেন; মুখে ফুটে ছিল এক নিষ্ঠুর, নিঃশেষ অপেক্ষা।
তিনি ছিলেন আমার দাদুর আত্মীয়, একসময়ের ঘনিষ্ঠ বন্ধু। ছোটবেলায় যখনই তাঁর বাড়িতে যেতাম, নিঃস্বার্থ ভালোবাসা আর সুস্বাদু খাবার দিয়ে আমাদের আপ্যায়ন করতেন।
কিন্তু দুর্ভাগ্যবশত, কয়েক বছর আগে তাঁর স্বামী না-ফেরার দেশে চলে যান। সন্তানরা তখনও পাশে ছিল—কিন্তু ধীরে ধীরে হয়ে ওঠে নিষ্ঠুর, নির্দয়, আত্মকেন্দ্রিক। তারা মায়ের সবকিছু ছিনিয়ে নিয়েছে—ভালোবাসা, সম্পদ, বিশ্বাস—আর বদলে দিয়েছে শুধু যন্ত্রণা, অবহেলা আর একাকীত্ব। শুনেছি, তাঁর সন্তানেরা দেশ-বিদেশে ভালো অবস্থায় আছেন। অথচ এই বৃদ্ধা মায়ের জন্য নেই সামান্য সহানুভূতিও।
এই পরিবারটি একসময় সম্মানিত ও স্বচ্ছল ছিল। হয়তো এখন আরও ভালো আছে তারা। কিন্তু আজ সেই গর্বিত মা নিজের জীবন কাটাচ্ছেন দারিদ্র্য আর অবহেলার মাঝে। একদিন তিনি আমাদের কাছে এসে খাবার ও সামান্য সাহায্যের চেয়েছিলেন। আমরা অবাক হয়ে গিয়েছিলাম—যাঁর এত কিছু ছিল, সেই মা আজ এতটা অসহায় কীভাবে? আমরা যথাসাধ্য সাহায্য করেছি, তবুও হৃদয়ে রয়ে গেছে গভীর কষ্ট ও প্রশ্ন—এই সমাজ এতটা নির্মম কীভাবে হতে পারে?
আমাদের ভুল তখনই ভেঙে গিয়েছিল, যখন বুঝলাম—টাকা-পয়সা, সম্পদ, সুখ-সুবিধা—সবই ছিল, কিন্তু ছিল না শুধু মায়ের জন্য। পরিবারে সবার জন্য সবকিছু ছিল, শুধু সেই মা ছাড়া, যিনি তাঁদের জন্য নিজের জীবনটাকে উজাড় করে দিয়েছিলেন।
একদিন চোখের সামনে যা দেখলাম,
ঐ বৃদ্ধার ছেলে, যে একদিন মায়ের কোলের ঘামে ভেজা ভালোবাসায় মানুষ হয়েছিল, সে আজ নিজের ছেলেকে উপহার দিচ্ছে দামি আইফোন ১৪ প্রো ম্যাক্স! অথচ সেই ছেলেটির ভেতরে সামান্য মনুষ্যত্বটুকু অবশিষ্ট নেই—যে নিজের মায়ের পাতে দু’মুঠো ভাত তুলে দিতে পারে না।
তার চোখে নেই মায়া, হৃদয়ে নেই কৃতজ্ঞতা। মনে হয়—তার হৃদয়টা পাথর নয়, পাষণ্ডতার চেয়েও কঠিন কিছুতে পরিণত হয়েছে।
চোখের সামনে এখনো ভেসে ওঠে—এক পাশে ছেলের হাতে দামি মোবাইল, অন্য পাশে তার ক্ষুধার্ত মা। এই কি মানুষ? এই কি সন্তান?
সে হয়তো সাময়িক সুখ কিনেছে, সন্তানের মুখে হাসি এনেছে কিন্তু নিজের মায়ের ভালোবাসা বিক্রি করে পাওয়া সেই সুখে কি প্রকৃত শান্তি আছে?
আমি আল্লাহর কাছে দোয়া করি, সেই পাষণ্ড সন্তান যেন হেদায়েত পায়।
আমারা যাদের বাবা-মা এখনো বেঁচে আছেন—তারা সত্যিই খুব সৌভাগ্যবান। এই সময়টাকে অবহেলা কোরো না।
তারা যখন ছোটবেলায় নিঃস্বার্থভাবে তোমায় আগলে রেখেছেন, আজ তোমার দায়িত্ব তাদের ভালোবাসা ও যত্নে রাখা। কারণ একদিন তারা থাকবে না, আর তখন কেবল আফসোসই পাশে থাকবে।

Comments